মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঘন্টার জন্য উপজেলা চেয়ারম্যানের চেয়ারে দশম শ্রেণীর ছাত্রী

  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ৮.২৮ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে এক ঘন্টার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে নিয়ে চেয়ারে বসেন ১০’ম শ্রেণীর স্কুল ছাত্রী মাইশা জাহান মিমি। বুধবার(২০ অক্টোবর) বিশ্ব কন্যা দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে উপজেলা পায়রা হল রুমে বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে সিবিডিপি, বরগুনা। এসময় এক ঘন্টার জন্য মাইশার কাছে প্রতীকী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন রেজবী উল কবির জোমাদ্দার। অনুষ্ঠানে মাইশাকে ফুলের শুভেচ্ছা দিয়ে রবন করে নেওয়া হয়। অনুষ্ঠানের মাধ্যমে এক ঘন্টার জন্য উপজেলা চেয়ারম্যানের স্থলাভিষিক্ত হয়ে তার চেয়ারে বসে তালতলী উপজেলাকে আপামর জনগণের জন্য একটি নিরাপদ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ হয়। এসময় প্রতীকী উপজেলা চেয়ারম্যান মাইশা জাহান মিমি কয়েক দফা তুলে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শিশু,যুব,স্থানীয় প্রশাসন,সাংবাদিকসহ এলাকার নাগরিকদের সহযোগিতায় প্রতিরোধ গড়ে তুলবো। নারী ও শিশু ও সকল প্রকার নির্যাতন প্রতিরোধে একাতাবদ্ধ থাকবো। শিশুদের বিকাশে তালতলীতে একটি সুরক্ষিত শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করবো। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে শিশু সুরক্ষা দল গঠন করবো। ইভটিজিং প্রতিরোধে দুর্বার গতিতে প্রতিরোধ গড়ে তুলবো । কন্যা শিশুদের স্কুলে গমনকালে তাদের পদ সমূহ সুরক্ষিত রাখব। এছাড়াও এক ঘণ্টার উপজেলা চেয়ারম্যানের সব প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণা দিয়ে উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার বলেন, নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছে নারীরা। এমন এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যাশিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে। এজন্য পরিবার এবং সমাজকে দায়িত্ব নিতে হবে। এ সময় বক্তব্য রাখেন- সিবিডিপির নির্বাহী পরিচালক বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, তালতলী প্রেস ক্লাব সহসভাপতি হাফেজ মোঃ গোলাম কিবরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ ও সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com