সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১, ৭.২৭ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূজা মন্ডপে সাম্প্রতিক হামলা এবং হিন্দু স্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য আজ স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত তদন্ত শেষ করে এ ঘটনার পেছনে জড়িতদের সনাক্ত করে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি এই বৈঠকে যোগ দেন। বৈঠকে মন্ত্রিসভার সদস্যবর্গ উপস্থিত ছিলেন।
মন্ত্রি পরিষদ সচিব আনোয়ারুল ইসলাম বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী যতশিগগির সম্ভব এ ঘটনার তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
কোন তুচ্ছ ঘটনায় কেউ যাতে তাৎক্ষণিক বিক্ষুব্ধ প্রতিক্রিয়া না দেখায়, এ জন্য জনসচেতনতা সৃষ্টি করতে ধর্মীয় এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিও তিনি আহ্বান জানান।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কুমিল্লার ঘটনায় খুব শিগগির কিছু খুঁজে পাওয়া যাবে। তিনি বলেন, ধর্ম অবমাননার বা ধ্বংসাত্মক কার্যকলাপ করতে ইসলাম কোন মুসলমানকে ক্ষমতা দেয়নি। ইসলামের কাছে এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
তিনি বলেন, বিক্ষুদ্ধরা প্রতিবাদ জানাতে পারে এবং ঘটনার সাথে জড়িতদেরকে আইনের আওতায় নিয়ে আসতে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানাতে পারে।
তিনি বলেন, কোরানের যদি অবমাননা হয়েও থাকে, তথাপি কোরান অন্য ধর্মের লোকদের ওপর হামলা চালানোর কর্র্তৃত্ব কাউকে দেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com