সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় বিএমএসএফ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১, ৪.১৬ পিএম
  • ৩০০ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ প্রতিনিধিঃ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে কেন্দ্রীয় কমিটির ঘোষণা মোতাবেক সারা দেশের ন্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর নওগাঁ জেলা শাখার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যলয়ে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ এর মাধ্যমে বিএমএসএফ নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখার সভাপতি বিজয় টিভির নওগাঁ প্রতিনিধি মোফাজ্জল হোসেনক, সহ-সভাপতি, দৈনিক লাখো কন্ঠের নওগাঁ প্রতিনিধি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোহনা টিভি জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, যুগ্ন-সাধারন সম্পাদক ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি এ কে সাজু, দৈনিক আমার সংবাদ মহাদেবপুর উপজেলা প্রতিনিধি বরুন মজুমদার, কোষাধ্যক্ষ সৃষ্টি টিভি জেলা প্রতিনিধি সুবীর কুমার দাস, দপ্তর সম্পাদক দৈনিক গণমানুষের আওয়াজ জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মধুমতি টিভির,দৈনিক জনবাণী‘র জেলা প্রতিনিধি সজিব হোসেন, আইন উপদেষ্টা আজকের দেশ সংবাদ জেলা প্রতিনিধি তৌফিক আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় বিএমএসএফ-এর পক্ষে উপজেলা প্রশাসনিক কর্মকতার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com