সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নেএকোনার কলমাকান্দায় অগ্নি দগ্ধ হয়ে এক কিশোরীর মৃত্যু।

  • আপডেট সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১, ৪.০৮ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক: আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা কলমাকান্দার সুরাইয়া নেওয়াজ লাবণ্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন। এর আগে ওই দিন সকাল সাড়ে ৭টার দিকে লাবণ্য একটি মৃত সন্তানের জন্ম দেয়। নিহত লাবণ্য কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের গাখাজোড়া গ্রামের শাহ মোস্তফা আরিফুল ইসলামের একমাত্র সন্তান ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ঘাগগড়া গ্রামের মো.শাহীনুর আলম শাহীনের স্ত্রী।

শুক্রবার রাতে নিহতের লাশ নিজ পৈতৃক বাড়ীতে এসে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিহতের জানাযা নামাজ শেষে নিজ গ্রাম গাখাজোড়া গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার সকালে লাবণ্যর চাচা শাহ মোস্তফা মো. সাঈদুল ইসলাম বাদী হয়ে স্বামী মো. শাহীনুর আলম শাহীনসহ ৬ জনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৭(১০)২১ ইং। এ মামলা দায়ের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ্ খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com