সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঘরে যদি শত্রু থাকে তাহলে বাইরের শত্রু আর লাগে না: সেতুমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১, ৬.৩৫ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন নিজ ঘরে যদি শত্রু থাকে তাহলে বাইরের শত্রু আর লাগে না। ঘরের শত্রুই আমাদের ক্ষতির জন্য যথেষ্ঠ। কাজেই ঘরের মধ্যে শত্রুতা ডেকে আনবেন না।

শনিবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে আয়োজিত আওয়ামী লীগ রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভার্চুয়ালী বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন আজকে আপনাদের মাঝে প্রাতযোগিতা হচ্ছে, প্রতিযোগিতা হওয়া ভালো। এই প্রতিযোগিতাকে অসুস্থ করবেন না। আমরা নিজ দলের লোক বিপদে-আপদে সবাই এক, সুসময়ে-দুঃসময়ে এক থাকতে হবে, এক জায়গায় বসতে হবে। নিজেরা শত্রুতা করে বাইরের শত্রুদের ডেকে আনবেন না।

রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে: কর্নেল (অবঃ) ফারুক খান এমপি, আব্দুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, সদস্য  শাহাবুদ্দিন ফারাজী,সানজিদা খানম,ইকবাল হোসেন অপু, আওয়াল ঢালী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

সভায় সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com