সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে বিভিন্ন মন্ডপ পরিদর্শনে মেয়র ইকরামুল হক টিটু

  • আপডেট সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১, ৯.১৯ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক :  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ সিটির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় তিনি পূজা মন্ডপের খোঁজখবর করেন এবং কমিটির নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

দুর্গাবাড়ী আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী ধর্মসভা পরিদর্শনকালে মেয়র বলেন, বাংলার মাটি আপনার আমার সকলের। আমাদের পরিচয় আমরা বাঙালি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় অর্জিত বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ কোনভাবে ক্ষুন্ন না হয় সে বিষয়ে সর্বদা সচেষ্ট থাকতে হবে।

এ সময় মেয়র মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য সকলকে প্রার্থনা করতে আহবান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো থাকলেই সব ধর্ম-বর্ণের মানুষ ভালো থাকবে।

এ সময় দুর্গাবাড়ী ধর্মসভার সভাপতি প্রফেসর বিমল কান্তি দে, সাধারণ সম্পাদক শংকর সাহা সহ পুজা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও মেয়র পন্ডিতবাড়ী মন্দির, শিববাড়ী পূজা মন্ডপ, দশভুজা মন্দির, হরিজন পল্লী পূজা মন্ডপ সহ শহরজুড়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। মেয়রের পক্ষে সিটির ৮৩ টি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়।

পরিদর্শনকালে মেয়রের সঙ্গে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নিয়াজ মোর্শেদ, ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তাজুল আলম, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল খান, ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মহানগর শাখার যুগ্ম-আহ্বায়ক মোঃ আব্দুল আওয়াল মিন্টু, মোঃ শেখ মাসুম, ময়মনসিংহ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আবদুল্লাহ আল মামুন আরিফ, ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক মোঃ নওশেল আহমেদ অনি, যুগ্ম আহবায়ক মোঃ শাহিন আলম,জেলা ছাত্রলীগের সহ- সভাপতি অমিত সাহা,ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দসহ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com