সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১, ৮.৫১ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত কমেছে দশমিক ০৭ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ২ দশমিক ১৬ শতাংশ, যা আজ কমে হয়েছে ২ দশমিক ০৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ২ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৭ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৪৬ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
আজ ১৮ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৩৯৬ জন। গতকাল ২১ হাজার ৫৬৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৪৬৬ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৬১ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১০ হাজার ৫২২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২০৭ জন। শনাক্তের হার ১ দশমিক ৯৬ শতাংশ এবং গতকাল এ হার ছিল ২ দশমিক ২১  শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৬ জন। গতকাল ৩ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫২৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৫৬ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com