চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লা এবং ঢাকা বিভাগের নরসিংদী ও মুন্সীগঞ্জসহ দেশের ২৪ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার থেকেই বিজিবি কাজ করছে বলে জানান তিনি।