সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় পুনর্ভবা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১, ৮.১২ পিএম
  • ৭৩২ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে পুনর্ভবা নদীর দুয়াপাল এলাকা থেকে আনুমানিক ৫০ বছরের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ওই লাশ উদ্ধার করা হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান জানান, বিজিবি কর্তৃপক্ষের কাছ থেকে সন্ধ্যার কিছু আগে খবর পাই।
খবর পেয়ে সাথে সাথে তারা ঘটনাস্থল পরিদর্শন করে এবং রাতেই মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এখন পর্যন্ত মরদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি। উদ্ধারের সময় তার শরীরে একটি সাদা রঙের শার্ট ছিল।
এ ব্যাপারে পোরশা থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহটি বুধবার সকালে জেলা মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com