সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে অবহিতকরণ ও বাস্তবায়ন সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১, ৫.৩০ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সংক্রান্ত অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষন দিনাজপুর এর সহকারী পরিচালক মমতাজ বেগম, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফ ইসলাম, সেনেটারী ইনেসপেক্টর জগদীশ চন্দ্র রায়, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম ডিফেন্স, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, সাংবাদিক রজব আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানা আফরোজ,ইউপি চেয়ারম্যান মানিক রতন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান, আনছার ভিডিপি কর্মকর্তা হাসানুল মোবিন প্রমুখ। এর আগে সভার শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতনতা মুলক ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com