সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপক্ষের ক্ষোভ পরীমণি সঠিক সময়ে আদালতে হাজির না হওয়ায়

  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ৮.২৮ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

চিত্রনায়িকা পরীমণি সঠিক সময়ে আদালতে পৌঁছাতে না পারায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

তিনি বলেন, সকাল ১০টায় হাজিরার কথা। কিন্তু তার জন্য সময় ১২টায় দেয়া হয়েছিল। তারপরেও তিনি আদালতে হাজির হতে না পারাটা খুব দুঃখজনক। এখন দুপুর ১টা বাজে। এভাবে এলে তো চলবে না। আইনের দৃষ্টিতে সবাই সমান।

রোববার (১০ অক্টোবর) পরীমণির হাজিরার দিন ধার্য ছিল। আদালত থেকে দুপুর ১২টায় সময় নির্ধারণ করে দেয়া হয়েছিল। কিন্তু দুপুর ১টায়ও পরীমণি আদালতে পরীমণি হাজির না হওয়ায় আদালত পরবর্তী শুনানির জন্য দুপুর আড়াইটায় সময় ধার্য করেছেন আদালত।

এরপর আসামিপক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী বলেন, স্যার আসামি পরীমণি রাস্তায় আছেন। একটু সময় দেন তিনি আদালতে এসে পৌঁছাবেন। এরপর উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দুপুর আড়াইটায় শুনানির সময় নির্ধারণ করেন।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমণিসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত অপর দুজন হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমণির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com