সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে রেলওয়ে স্টেশনে ছাএী ধর্ষনকারী অভিষুক্ত আসামী গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১, ৮.৪৫ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদক :কিশোরগঞ্জ রেলস্টেশনের ভিআইপি রেস্টহাউজের টয়লেটে হাত-পা বেঁধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রেল কর্মচারী মাহমুদুল হাসান সাগর (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

শুক্রবার (৮ অক্টোবর) ভোররাতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম নেত্রকোনা জেলার বারহাট্টার ঝাউয়াইল গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন এই অভিযানে নেতৃত্ব দেন।

রেলস্টেশনের রেস্টহাউজে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাহমুদুল হাসান সাগর রেলওয়ের প্রকৌশল বিভাগের চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মচারী এবং কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে খালাতো বোন সম্পর্কের মেয়েটিকে ডেকে এনে রেস্টহাউজের টয়লেটে হাত-পা বেঁধে সাগর এ ধর্ষণকাণ্ড ঘটিয়ে পালিয়ে গিয়েছিল।

এ ঘটনায় ওইদিনই রাতে ছাত্রীর ভাই বাদী হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় সাগরকে আসামি করে মামলা করেছিলেন।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, চাঞ্চল্যকর এ ধর্ষণের ঘটনার পর পরই র‌্যাব অভিযুক্তকে ধরতে তৎপরতা শুরু করে।

তার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার (৮ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে নেত্রকোনা জেলার বারহাট্টার ঝাউয়াইল গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে তার এক দূর সম্পর্কের চাচার বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় সাগরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

সাগর জানায়, এক বন্ধুর জন্মদিনের কেক কাটার কথা বলে মেয়েটিকে সে ফুঁসলিয়ে রেলস্টেশনে নিয়ে যায় এবং রেলস্টেশনের দ্বিতীয় তলায় ভিআইপি রেস্টহাউজের টয়লেটে স্কচটেপ দিয়ে দুই হাত ও পরনের পায়জামা দিয়ে পা বেঁধে সাগর তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় মেয়েটি চিৎকারে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সাগর পালিয়ে যায়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান সাগরকে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও লে. কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com