সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁর নিয়ামতপুরে শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় ধর্মীয় উৎসবে হিন্দু মুসলিম একাকার হয়ে যায় –খাদ্যমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১, ১১.০৩ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ ধর্মীয় উৎসবে হিন্দু মুসলিম সবাই একাকার হয়ে যায়। বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্ম যার যার উৎসব সবার। তাই কি ঈদ, কি পূজা সকল ধর্মীয় উৎসবেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান দেশের সকলে একাকার হয়ে যাই। দেশের সম্প্রীতিকে ধরে রাখতে হলে সকল ধর্মকে সম্মান করতে হবে। আমরা যদি এক অপরকে সম্মান না করি তাহলে ধর্মীয সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় ভার্চুয়ালী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com