সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মিডিয়া হচ্ছে জনগণের শক্তি : লক্ষ্মীপুরে আইজিপি ড. বেনজীর আহমেদ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১, ১২.৪৮ এএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভাবনীয় উন্নয়নের এ দেশে মানুষ মৃত্যুর পর কবস্থানের জায়গা হবে না তা কিভাবে সম্ভব! একটা ভাল নিউজের কল্যাণে মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়। পুলিশ কিন্তু এসব নিউজের পক্ষে ভাল ভূমিকা রাখে। মিডিয়ার প্রতি পুলিশের নজরদারী রয়েছে সব সময়। আপনারা জানেন, পুলিশের প্রত্যেক ইউনিটে সোস্যাল মিডিয়ার গুরুত্ব রয়েছে। লক্ষ্মীপুরে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ ভূমিহীনদের জন্য নির্মিত গণ কবরস্থানের ফলক উম্মেচনের আয়োজিত একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। দুপরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্টা নামক এলাকায় ভূমিহীনদের জন্য নির্মিত গণকবর ও মসজিদের ফলক উম্মেচন ও মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ। মতবিনিময় সভায় তিনি আরো বলেন, মানুষে পাশে থাকতে হবে। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। লক্ষ্মীপুরে ভূমিহীন মানুষের কোন কবর নেই। বিষয়টি মিডিয়ার মাধ্যমে দেখে খারাপ লাগলো। পরে সম্পূর্ন নিজের অর্থায়নে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও লক্ষ্মীপুর জেলা পুলিশের সহযোগীতায় জমি ক্রয় করে গণকবর এ মসজিদ নির্মানের ব্যবস্থা করা হয়। কবর সংকট বিষয়ে সংবাদ প্রকাশ হলে আইজিপির স্ত্রীর নজরে আসলে নিজস্ব অর্থায়নে একটি জায়গা ক্রয় করার জন্য তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন। পরে তাদের প্রচেষ্টায় জেলার সুতারগোপ্টার চরমনসা গ্রামে সাড়ে ২৯ শতাংশ জায়গা ক্রয় করে কবর, মসজিদ ও লাশ গোসলের জায়গা করে দেয়া হয়। জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জিসান মীর্জা। বক্তব্য রাখেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার ড. এইচ এম কামরুজ্জামান প্রমূখ। পরে ভূমিহীন আ. রহমানের হাতে গণকবর ও মসজিদের দলিল হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com