সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

খিলক্ষেত রেলগট এলাকায় ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত

  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১, ১০.৩৯ এএম
  • ২০৩ বার পড়া হয়েছে

রাজধানীর খিলক্ষেত রেলগট এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. এহসান চৌধুরী (৪০) নামে ১ জন নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত সোয়া ১২টায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, খিলক্ষেত রেলগেট এলাকায় এহসান রেললাইনের ওপর প্রস্রাব করতে গিয়েছিলেন।

এহসান উত্তরার ১৩ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় থাকতেন বলেও জানিয়েছেন মোহাম্ম আলী। তিনি মৃত আমির উদ্দিনের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, খিলক্ষেত থেকে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় একজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com