সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মোহাম্মদপুর এলাকা থেকে ইয়াবা ও আইসসহ ৩মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১, ৬.৩৪ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ইয়াবা ও আইসসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম- বিজিবি সৈনিক আরিফুর রহমান, বিজিবির ভূয়া অফিস সহকারী মোঃ সিরাজুল ইসলাম ও মমতাজ বেগম।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর, ২০২১) দুপুর ৩:২৫টায় মোহাম্মদপুর থানার তাজমহল রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গুলশান জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব জানান, মোহাম্মদপুর থানার তাজমহল রোড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ও আইস বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে আরিফুর, সিরাজুল  ও মমতাজকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তাদের হেফাজত হতে  ১৮,০০০ পিস ইয়াবা, ১ কেজি ২০০ গ্রাম আইস, ০১টি আর্মি রংয়ের জলছাপযুক্ত অফিস ব্যাগ, সাদা ও হলুদ রংয়ের দুইটি শপিং ব্যাগ ও বর্ডারগার্ড বাংলাদেশ এর লোগো সম্বলিত দুইটি ভূয়া আইডি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত আরিফুর বর্ডারগার্ড বাংলাদেশের সিপাহী হিসাবে কর্মরত থাকলেও গত ২০১৯ সাল থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন। গ্রেফতারকৃত সিরাজুলের নিকট হতে প্রাপ্ত বর্ডারগার্ড বাংলাদেশ এর পরিচয়পত্রটি জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করেছে।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা ও আইস ক্রয় করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পৃথক মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com