সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁর নিয়ামতপুর পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি আহত-৮ 

  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৫.৫৩ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের আঘাতে ৮জন আহত হয়। আহতদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে নিয়ামতপুর থানায় ৬ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের রসূলপুর দীঘিপাড়ায় একটি খাস পুকুরে গ্রামবাসী সবাই মিলে মাছ চাষ করে। মাছ বড় হলে তা সবাই মিলে ভাগ বাটোয়ারা করে নেয়। সম্প্রতি গত মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় গ্রামবাসী সবাই মিলে মাছ মারলে গ্রামের মৃত- আব্দুস সালামের ছেলে এমদাদুল হক বাবু ও কুতুব উদ্দিনের ছেলে মহসিন এসে আশরাফুল ইসলামের ছেলে ওসমান গনি ও তার বংশধরদের মাছ দিবে না বলে কথা কাটাকাটি শুরু করে।
এক পর্যায়ে আব্দুস সালামের ছেলে তাহেরুল ইসলামের হুকুমে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র লাঠি, হাসুয়া নিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এত ৮জন আহত হয়। এ বিষয়ে বাদী আশরাফুল ইসলামের ছেলে ওসমান গনি বলেন, যখন তারা আমাদের মাছ দেবে না বলে জানায়, তখন কথা কাটাকাটির এ পর্যায়ে তারা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র লাঠি ও হাসুয়া নিয়ে আমাদের উপর আক্রমন করে।
এতে আমি, আমার বড় ভাই আব্দুস সাত্তার, বাবা আশরাফুল ইসলাম, চাচাতো ভাই কাওসার, চাচা আশাদুল হক বাবু, বদিউদ্দিন, আরেক চাচাতো ভাই সবুজ আলী ও চাচা মনিরুল ইসলাম আহত হয়।
তিনি আরো জানান, হাসুয়ার আঘাতে আব্দুস সাত্তার, আশাদুল হক বাবু ও কাওসারের হাতে ও মাথায় মারাত্মকভাবে জখম হলে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com