সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তথ্য অধিকার দিবসকে এড়িয়ে যাবেন না : প্রেস ইউনিটি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৭.১৫ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

অনলাইন প্রেস ইউনিটির উদ্যেগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা ও সংবাদযোদ্ধাদের মধ্যে বই প্রদান কর্মসূচি পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বিকেল ৪ টায় অনুষ্ঠিত আয়োজনে সভাপতিত্ব করেন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল অদুদ। বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, বরেণ্য সাংবাদিক মোশাররফ হোসেন, কার্যনির্বাহী সদস্য হাওলাদার বেলাল, সাজ্জাদ খোকন প্রমুখ। এসময় বক্তারা বলেন, অধিকার আদায়ে বিশ্বব্যাপী সচেতনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তজার্তিক তথ্য অধিকার দিবসকে এড়িয়ে যাবেন না।

এই দিবসটিকে গুরুত্বের সাথে পালন করুন এবং নিজেদের অধিকার আদায়ে একাট্টা থাকুন। তা না হলে ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশ।

আমাদের সাংবাদিক সমাজকে একটি চক্র কয়েক ভাগে বিভক্ত করছে। যারা এই চক্রান্ত করছে, তাদেরকে চিহ্নিত করে সংবাদযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে গেলে আর কোন সাংবাদিক মিথ্যে মামলা বা হামলার শিকার হবে না। সংবাদমাধ্যম ও সংবাদযোদ্ধাদের অধিকার আদায়ে অনলাইন প্রেস ইউনিটির প্রাথমিক সদস্যদের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জের ধরে ষড়যন্ত্রমূলক আইসিটি মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ইউনিটির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সংবাদযোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে ২০০৯ সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। যে কোন সংবাদযোদ্ধা সদস্য হতে চাইলে নাম+ঠিকানা+বয়স-কর্মরত সংবাদমাধ্যমের নাম লিখে ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএস-এ সদস্য নম্বর জানিয়ে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com