সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গৌরীপুর উপজেলা জাদুঘর প্রতিষ্ঠা ও প্রাচীন নিদর্শন সংরক্ষণের দাবি 

  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১০.৪৭ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার  দাস  নিজস্ব  প্রতিবেদক : ময়মনসিংহের গৌরীপুরের প্রাচীন নিদর্শনগুলো প্রতœতাত্বিক অধিদপ্তরের তালিকাভুক্তিকরণ ও উপজেলা জাদুঘর প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ২৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে  পৌর শহরের গার্লস স্কুল সড়কে ক্রিয়েটিভ অ্যাসেসিয়েশন ও দি ইলেক্টারাল কমিটি ফর পেন অ্যাওয়ার্ডস অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সাপ্তাহিক রাজ গৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম, ক্রিয়েটিভ অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পলাশ মাজহার,  গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি মহসীন মাহমুদ শাহ, সহসভাপতি লুৎফর রহমান খোকন, সাংবাদিক দিলীপ কুমার দাস, সুপক রঞ্জন উকিল, ইঞ্জিনিয়ার দিলীপ কুমার দাস,  মিলন খান, গৌরাঙ্গ দেবনাথ প্রমুখ।
কর্মসূচিতে বক্তরা বলেন ময়মনসিংহের উত্তরের জনপদ গৌরীপুর রাজা-জমিদারদের স্মৃতি বিজড়িত। এখানে রয়েছে মুঘল-সুলতানি আমলের বহু প্রাচীন নিদর্শন ও ইতিহাসখ্যাত ব্যাক্তিদের সমাধি, বীরাঙ্গনা সখিনার সমাধি, বিলুপ্ত প্রায় ছিমু রানীর দীঘি , পুরাতন মজিদ, মন্দির, রাজবাড়ী, সর্দারবাড়ী, কেল্লা বকোাইনগর ও কেল্লা তঁজপুরের মাটির প্রাচীর, টাকশাল, প্রাচীন মাজার, নিজামউদ্দিন আউলিয়া (রা:) এর মাজার, ইস্ট ইন্ডিয়া কোম্পানীর পুকুর, নান্দনিক আর.কে হাইস্কুল, জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার দৃষ্টিনন্দন পিতলের মুর‌্যালসহ বঙ্গবন্ধু চত্বর,  দেশের সর্ববৃহৎ উঁচু বঙ্গবন্ধুর ভাস্কর্য্যসহ অর্ধশতাধিক স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন। এগুলোকে প্রতœতাত্বিক অধিদপ্তরের তালিকাভুক্তি করার পাশাপাশি এখানে উপজেলা জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com