সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র চোরাচালান সিন্ডিকেট দখলে

  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৮.৫৩ পিএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে
 মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ- বরগুনার তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকায় নির্মাণাধীন ৩৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র একদল শক্তিশালী চোরাচালান সিন্ডিকেটের দখলে । স্থানীয় ও গোপন সূত্রে জানাগেছে, নাইট গার্ড সিকিউরিটি গার্ডদের ম্যানেজ করে।
বিভিন্ন রকমের লোহার যন্ত্রাংশ সহ গুরুত্বপূর্ণ মালামাল চুরিকরে, বিক্রয় করছে, একটি শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। এদিকে একের পর এক চোরাই মাল আটক করা হলেও থামানো যাচ্ছে না চোরাকারবারীদের চুরি । তাপবিদ্যুৎ কেন্দ্রটি পায়রা নদীর পাড়ে হওয়ায় নদীকেন্দ্রিক গড়ে উঠেছে প্রভাবশালী এই চোরাই সিন্ডিকেট ।
এরই ধারাবাহিকতায় গত শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল রাতের আধারে চুরিকরে ইমরানের টিনের ঘড়ের মধ্যে মজুত করে। বিক্রির চেষ্টা করছিল সিন্ডিকেটের সদস্য হুমায়ুন খন্দকার, নাসির মু্ন্সি,সহ একাধিক চোরেরা। এসময় ওই চোরাই মালের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন।
দৈনিক দেশসেবা ও প্রতিদিনের সংবাদ পত্রিকার স্থানীয় সাংবাদিক মল্লিক মো.জামাল। চোরাই মালের খবর পেয়ে তালতলী থানা পুলিশ গিয়ে ইমরানের ঘর থেকে আনুমানিক ৩ টন চোরাই মাল জব্দ করে থানায় নিয়ে আসে। চোরাই মাল জব্দের বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুজ্জামান মিয়া বলেন,চোরাই মালের খবর পেয়ে তালতলী থানা পুলিশের একটি টিম গিয়ে চোরাই মাল জব্দকরে থানায় নিয়ে আসে।এ বিষয় মামলা হয়েছে এবং চোরাকারবারিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com