সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কুমিল্লায় অটোচালকের গলায় ফাঁস ও বিষ পানে কিশোর’র আত্মহত্যা

  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৮.৫০ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা)প্রতিনিধি কুমিল্লা বরুড়ায় গলায় ফাঁস দিয়ে অটোচালক ও বিষ পানে কিশোর’র আত্মহত্যার ঘটনা ঘটেছে। উভয় ঘটনায় বরুড়া থানার এসআই মেহেদী হাসান ও এসআই রাশেদুল ইসলাম -খবর পেয়ে সংঙ্গীয় ফোর্স নিয়ে উভয় আত্মহত্যার ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করেন। সুরতহাল তৈরি করে লাঁশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।তবে ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারন জানা যাবে বলে থানা পুলিশ জানান। স্থানীয়দের সৃত্রে জানা যায়- রবিবার(২৬ সেপ্টেম্বর) ভোর ৬টায় বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে অটোরিকশা চালক মোঃ জহিরুল ইসলাম (৩০) নামের এক যুবকের নিজ ঘরে তার ঝুলন্ত লাঁশ দেখে পরিবারের লোক সুরচিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,বাবা-মায়ের সাথে অভিমান করে জহিরুল রাতে সবার অজান্তে নিজ ঘরে সিলিং ফ্যানে ঝুঁলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার সকালে পরিবারের লোকজন তাকে ঝুঁলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত জহিরুল ইসলাম বিবাহিত ছিলেন। তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক। অপর দিকে একই উপজেলার ঝলম ইউনিয়নের জুগিমেহের গ্রামের অলি মিয়ার ছেলে মোঃ জাহিদ হোসেন (১৯) নামের এক কিশোর শনিবার দিবাগত রাতে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে। সে পূর্বে বিয়ে করেছিলো।পুলিশ ও স্থানীয় সৃত্রে জানান- বিষপানে কেন আত্নহত্যা করেছে, এ ব্যাপারে কিছু জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com