সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক সেবনের দায়ে মাদ্রাসা শিক্ষকসহ দুই জনের কারাদন্ড

  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৭.২৭ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;  দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে সৈয়দ সাইফুল ইসলাম (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষকসহ দুই জনের ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন, ভ্রম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন।
শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার সুজাপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় হাতে-নাতে আটক করে তাদের এই সাজা প্রদান করেন। ভ্রম্যমান আদালতের সাজাপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক সৈয়দ সাইফুল ইসলাম, উত্তর সুজাপুর গ্রামের সৈয়দ জাহেরুল ইসলামের ছেলে ও ফুলবাড়ী দারুস সুন্নাহ সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভি শিক্ষক এবং পৌর এলাকার ১,২ ও ৩নং ওয়ার্ডের নিকাহ রেজিষ্টার। অপর সাজাপ্রাপ্ত হলেন পৌর এলাকার চকচকা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে রুবেল (৩০)।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন শুক্রবার দিবাগত রাতে উপজেলার নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পৌর এলাকার সুজাপুর গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের সময় মাদ্রাসা শিক্ষক সৈয়দ সাইফুল ইসলাম ও রুবেলকে আটক করা হয়। এ সময় মাদ্রাসা শিক্ষক সৈয়দ সাইফুল ইসলামকে ৭ দিনের ও রুবেলকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। শনিবার দুপুর ২ ঘটিকায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক সৈয়দ সাইফুল ইসলাম এর বিষয়ে জানতে চাইলে তার সহকর্মী সম্পর্কে দারুস সুন্নাহ সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এমএস শহীদুল্যাহ বলেন, মাদরাসা পরিচালনা কমিটির সভায় তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com