সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদশর্নী

  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৪.৫৯ পিএম
  • ৩৪২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ঢাকাস্থ ভারতীয় দূতাবাস, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আজ ২৫ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর ২০২১ একাডেমির জাতীয় চিত্রশালার ৩নং গ্যালারীতে আয়োজন করা হয়েছে “বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী”।

আজ ২৫ সেপ্টেম্বর ২০২১ সকাল ১০.৩০টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনীটি জনসাধারনের জন্য উন্মুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী (shri.vikram Dorai swami) এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মো. আবুল মনসুর।

আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় ‘আলো আমার আলো’ ও ‘চল বাংলাদেশ’ গানে জয়দ্বীপ পালিত এর কোরিওগ্রাফীর সাথে নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্যদল। লিয়াকত আলী লাকী এর ভাবনা ও পরিকল্পনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ পরিবেশন করেন নৃত্যালেখ্য ‘গঙ্গা ঋদ্ধি থেকে বাংলাদেশ’।

নৃত্যালেখ্য’র কোরিওগ্রাফী করেছেন সোমা গিরি, ইয়াসমিন লাবণ্য ও ইমন আহমেদ। ‘বিপুল তরঙ্গরে’ এবং বাংলা, হিন্দি ও ইংরেজি তিনটি ভাষায় ‘আমরা করবো জয়’ গানটি পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কন্ঠশিল্পীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com