সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৬.৫৮ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই থেকে ৪১০শ’ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাসুদ রানা (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে আত্রাই উপজেলার বান্দাই খাড়া মাষ্টার পাড়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাসুদ রানা উপজেলার বান্দাই খাড়া মাষ্টার পাড়া গ্রামের মৃত: মানিকুউল্লাহ প্রামানিক এর ছেলে। নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর দিক নির্দেশনায় এস আই মিজানুর রহমান সংঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বান্দাই খাড়া মাষ্টার পাড়া নামক এলাকা থেকে ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ নেশা জাতীয় ৪১০শ’ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাসুদ রানাকে আটক করা হয়। এই বিষয়ে নওগাঁ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ কে এম শামসুদ্দিন বলেন, ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ নেশা জাতীয় ৪১০শ’ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাসুদ রানা এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির জিরো টলারেন্স অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com