মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৫.২৬ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

 

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক শামীম আহমেদ (২৪) ও মটরসাইকেল চালক সানারুল ইসলাম (২৮) নামে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সংলগ্ন শ্রীরামপুর নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত পিকআপ চালক শামীম রাজশাহী মহানগনীর শাহমুখদুম থানার আব্দুস সালামের ছেলে এবং মটরসাইকেল চালক সানারুল জেলার নিয়ামতপুর উপজেলার সাবইল গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে। নিহতদের মরদেহ উদ্ধার করে নওগাঁ মর্গে প্রেরন করেছে পুলিশ। মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, আজ (বৃহস্পতিবার) সকালে মালটা বোঝাই একটি পিকআপ (ছোট ট্রাক) রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও মোটরসাইকেল আরোহী নিহত হয়। থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com