মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য ১৮ কোটি মাকিন ডলার প্রদানের ঘোষনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৫.১৩ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র মানবিক সংকট মোকাবেলায় মিয়ানমারের ভেতরে এবং বাইরে বাংলাদেশে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত সহায়তা হিসেবে প্রায় ১৮ কোটি মাকিন ডলার প্রদানের ঘোষনা দিয়েছে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড মঙ্গলবার বলেছেন, ‘এই সহায়তার ১৫ কোটি ৮ লাখ মার্কিন ডলার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য।’
তিনি বলেন, বাংলাদেশ ও সে দেশের জনগন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশাল দায়িত্ব পালন করছে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক নিজ দেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্থায়ীভাবে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে চুড়ান্ত লক্ষ্য অর্জনে আমরা বাংলাদেশের পাশে আছি।
তিনি বলেন, গত কয়েক দশক ধরে রোহিঙ্গারা নির্মম নিষ্ঠুরতা যেমন- নির্যাতন, ধর্ষণ, গণহত্যা, অগ্নি সংযোগের শিকার হচ্ছে।
মার্কিন রাষ্ট্রদূত থমাস লিন্ডা বলেন, ‘আমরা মিয়ানমারে সংিসতা বন্ধ করে গণতন্ত্রের পথে ফিরে আসার জন্য সে দেশের সামরিক জান্তার উপর চাপ অব্যাহত রেখেছি। আন্তর্জাতিক সম্প্রদায়েরও অবশ্যই রোহিঙ্গাদের বিষয়ে টেকসই সমাধানের পদক্ষেপ নেয়া উচিত।’
তিনি বলেন, ‘প্রায় ৯ লাখ রোহিঙ্গা শরনার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আমরা রোহিঙ্গাদের এই দুর্দশা এড়িয়ে যেতে পারি না।
তিনি বলেন, এই সহায়তা রোহিঙ্গাদের নিরাপত্তা, খাদ্য, নিরাপদ পানি, আশ্রয় এবং স্বাস্থ্য সেবার কাজে ব্যয় করা হবে।
মার্কিন রাষ্ট্রদূত অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আপনারা যদি ইতোমধ্যে রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকেন তাহলে আমরা আপনাকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাবো। যদি আপনারা এখনো রোহিঙ্গা সংকট মোকাবেলায় কোন অবদান না রেখে থাকেন তাহলে এখনই উপযুক্ত সময় আমাদের সাথে যোগ দেয়ার।
বাংলাদেশের সৌজন্যে আয়োজিত ‘হাই লেভেল সাইড ইভেন্ট অন ফোর্সিবলি ডিসপ্লেসড মিয়ানমার রোহিঙ্গা ক্রাইসিস: ইমপারেটিভ ফর এ সাসটেইনেবল সলিউশনস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com