সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঢাকার কেরানীগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ৮.১৯ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে আজ মঙ্গলবার  দুপুরে  দ্রুতগামী বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী ২ মহিলা নিহত এবং  চালকসহ ৩জন আহত হয়েছে। মৃতরা হলেন বাস্তা ইউনিয়নের আব্দুর রশিদের স্ত্রী হামিদা বেগম (৫৫) ও একই গ্রামের সোহেল মিয়ার মেয়ে সুমাইয়া(১৫)।
ঘটনার বিবরণে জানা যায়, রুহিতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিশারী পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৩-১৮৬২) বাসটি  আজ দুপুর ১২টায় কেরানীগঞ্জ মডেল থানার রসুলপুর  ব্রিজের উপর দ্রুতগতিতে এসে একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে অটোরিক্সার ৪জন যাত্রী ও ড্রাইভার গুরুতর আহত হয়।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে।
কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় দিশারী পরিবহনের গাড়িটি জব্দ ও এর চালক মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে। নিহত দুজনের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।facebook sharing button

twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com