সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কেন্দুয়া সোনালী ব্যাংক চেক জালিয়াতির ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা।

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ৭.১৯ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক : সোনালী ব্যাংক কেন্দুয়া শাখায় চেক  জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনা ফাঁস হয়ে গেছে। ব্যাংকের কতিপয় অসাধু কর্মকর্তার সহায়তায় এক নারীর হিসাব থেকে স্বাক্ষর জাল করে নির্বিঘ্নে ৭ লাখ টাকা উঠিয়ে নিয়ে যায় অন্য এক নারী। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে রোব বার দুপুরে। পরে শাখা ব্যবস্থাপকের নেতৃত্বে রাত ১১টা পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক করে ঘটনাটি ধামাচাপার চেষ্টা করা হয়।

কেন্দুয়া পৌর এলাকার বাদে আঠারোবাড়ি মহল্লার পূর্ণতা নামে এক নারী গত ৬ মাস ধরে ব্যাংকে এসে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পেনসন ভোগী সহ অন্যান্য সহজ সরল গ্রাহকদের সঙ্গে মিশে তাদের হিসাব থেকে চেক লিখে দিয়ে টাকা তুলে দেন। অনেক সময় গ্রাহকের চেক বই থেকে স্বাক্ষর করা চেকের পাতা ছেড়ার সময় প্রতারনার আশ্রয়ে কৌশলে দুটি পাতা ছিড়ে নেন ওই নারী। পরে ওই চেক দিয়ে স্বাক্ষর জাল করে সুযোগমত টাকা উঠিয়ে নেয়ার ঘটনা এর আগেও ঘটেছে।

দুই সপ্তাহ আগে ছিলিমপুর গ্রামের অর্ধশিক্ষিত এক নারীকে নিয়ে সোনালী ব্যাংক কেন্দুয়া শাখায় দুজনে একসঙ্গে হিসাব খুলেন। সেদিন কৌশলে ছিলিমপুর গ্রামের ওই নারীর চেক বইয়ের পাতা থেকে একটি পাতা ছিড়ে রেখে দিয়ে গত রোববার দুপুরে ব্যাংকে গিয়ে স্বাক্ষর জালিয়াতি করে ৭ লাখ টাকা উঠিয়ে নিয়ে যায়। টাকা উঠানোর পর ছিলিমপুর গ্রামের মূল গ্রাহকের মোবাইলে টাকা উঠানোর বার্তা পৌঁছলে তিনি দৌড়ে ব্যাংকে ছুটে আসলে বিষয়টি ফাঁস হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠেন।

রোববার রাত ১১টা পর্যন্ত চলে এ রুদ্ধদ্বার বৈঠক। শাখা ব্যবস্থাপক আরিফ আহম্মদের সঙ্গে রোববার রাতে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পর গণমাধ্যমকে জানানো হবে। সোমবার দুপুরে এ বিষয়ে জানতে গেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে শাখা ব্যবস্থাপক আরিফ আহম্মেদ বলেন, বিষয়টি ব্যাংকের অভ্যন্তরিন তাই এ বিষয়ে কিছু বলতে পারছিনা। তবে তিনি আশ্বস্থ করে বলেন, জালিয়াতি করে ব্যাংক থেকে তুলে নেয়া ৭ লাখ টাকা উদ্ধার করে মূল গ্রাহককে ফিরিয়ে দিয়ে তা মিটমাট করে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com