সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কুমিল্লায় দোকান ঘরে মিললো যুবকের গলাকাটা লাশ

  • আপডেট সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ৬.৫৫ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা) প্রতিনিধি, কুমিল্লার মুরাদনগরে নাছির মিয়া (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাখরনগর এলাকার ধনুমিয়া মার্কেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাছির মিয়া দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের আবদুল আউয়ালের ছেলে। জানা যায়, সকালে স্থানীয়রা ধনুমিয়া মার্কেটের সাটার বিহিন একটি দোকানের মধ্যে মানসিক ভারসাম্যহীন নাছির মিয়ার গলাকাটা লাশ দেখতে পায়।

পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের পিতা আবদুল আউয়াল বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন কারণে রাতের আধারে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com