সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নে এক ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ৬.৩৩ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে
মোঃ মনসুর আলী, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রুহিয়া থানাধীন এক ঘন্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। ২ নং আখানগড় ইউনিয়নের ঝাড়গাঁও গ্রামে এই ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়,১৮ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে ১০ টা ২০ মিনিটে ২নং আখানগড় ইউনিয়ন আ’ লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ হাসান রেজা(৬৬) হ্রদ রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। ঠাকুরগাঁও শহরে অবস্থান করা বড় ভাই ও লাবনী ফার্মেসীর স্বত্বাধিকারী ও আখানগর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল বাতেন(৭৫) ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে শহর থেকে এম্বুলেন্স নিয়ে আসার সময় দুরামারী নামক জায়গায় ছোট ভাইয়ের মুত্যুর খবর শুনে বড় ভাই হ্রদ রোগে আক্রান্ত হয়ে রাত ১০ টা২০ মিনিটে মৃত্যু বরন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া বয়ে আছে। মৃত দুই ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন, আখানগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রোমান বাদশা, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। ঘটনার সত্যতা নিশ্চিত করে মরহুমদয়ের আত্মার মাগফিরাত কামনা করেন ২ নং আখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com