মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৩ জন

  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৭.২৯ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৩ জন। মৃত্যু সংখ্যা বেড়েছে। তবে শনাক্তের হার কমেছে দশমিক ৪৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৬ দশমিক ০৫ শতাংশ যা আজ কমে হয়েছে ৫ দশমিক ৬২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়,  গতকালের চেয়ে আজ ৮ জন বেশি মারা গেছেন। গতকাল ৩৫ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ২২ জন ও নারী ২১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২২৫ জনে।
আজ ২৪ হাজার ৬২৩ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৮৩ জন। গতকাল ১৯ হাজার ৫৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ১৯০ জন। দেশে এ পর্যন্ত ৯৪ লাখ ৩৭ হাজার ৬৫৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন। মোট শনাক্তের হার ১৬ দশমিক ৩৫ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ১৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৭৭৮ জন। শনাক্তের হার ৫ দশমিক ৯৭ শতাংশ এবং গতকাল এ হার ছিল ৫ দশমিক ৭৬ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১০ জন। গতকাল ১৫ জন মারা গিয়েছিল।
গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ১ হাজার ৫৪১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৩ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ২৩ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com