সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে ২০ লক্ষ টাকার হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ৯.২৪ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর একটি অভিযানিক দল র‌্যাবের চেকপোষ্টে গাড়ী তল্লাশী চালিয়ে ৩৩২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায় জড়িত দুই জনকে আটক করা হয়। তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন নীলফামারী জেলার ডোমার উপজেলার বেতগাড়া চেয়ারম্যানপাড়া গ্রামের লিমন ইসলাম ও পশ্চিম বোড়াগাড়ী গ্রামের মোসাব্বির হোসেন।
র‌্যাব জানায়, শনিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার পূর্ব নারায়ন এলাকায় একটি জরুরী চেকপোষ্ট স্থাপন করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান সন্দেহ হলে তল্লাশী করে তাদের স্যান্ডেরের সোলের ভিতর থেকে ৩৩২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। প্রাথমিক জিঙ্গাসাবাদে তারা বেশকিছুদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা শিকার করেছে। এব্যাপারে র‌্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করে তাদের হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com