মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ৯.১১ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে ঘন্টা ব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন আন্দোলন পরিচালনা কমিটি।
শনিবার সকাল ১১ টায় তাপ বিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে বড়পুকুরিয়া কয়লা খনির মোড় হতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ ফাড়ির সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন তারা। মানব বন্ধনে বক্তব্য রাখেন, তাপ বিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
মানববন্ধনে বক্তারা বলেন, তাপ বিদ্যুৎ নির্মাণের সময় শুরু থেকে আমরা স্থানীয়রা উন্নয়ন শ্রমিক হিসেবে কাজ করে আসছি, স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগের দাবীতে দির্ঘ ৪ বছর ধরে আমরা আন্দোল করে আসছি। সেই সময় ১৪৩ জন উন্নয়ন শ্রমিককে উৎপাদন শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও নাম মাত্র ২০ জন শ্রমিকের নিয়োগ প্রদান করেন কতৃপক্ষ। এ অবস্থায় আমরা চরম অভাব অনটনের মধ্যদিয়ে মানবেতর জীবন যাপন করছি।
তারা বলেন, বিগত দিনে আশ্বাসের বার্তা দিয়ে আন্দোলন থামিয়ে দিলেও এখন পর্যন্ত সেই  আশ্বাসের কোন বাস্তবতা নেই। বিধায় আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা। আমাদের দাবী মেনে নিয়ে দুমুঠো ডাল ভাতের ব্যাবস্থা করতে মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি প্রতি মন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এসএম ওয়াজেদ আলী বলেন, নিয়োগের বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে আমাদের কিছুই করার নেই। এটি উর্ধতন কতৃপক্ষের ব্যাপার, তাই তারাই এব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com