সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

হুইল চেয়ারে বসে প্রতিবন্ধি ছনুর অনাবিল আনন্দের হাসি, কাঁদলেন মা

  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ৮.৪৫ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

(কুমিল্লা প্রতিনিধি) হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধি ফারজানা আক্তার ছনু(১১)’র অনাবিল আনন্দের হাসি। মুগ্ধ হলেন সবাই কিন্তু আনন্দে কাঁদলেন মা ফাতেমা। শুক্রবার বিকেলে উপজেলার রাজামেহার গ্রামের প্রতিবন্ধি ফারজানা আক্তার ছনুকে হুইল চোরে বসানোর পর এই দৃশ্যের অবতানা ঘটে। ফারজানা আক্তার ছনু দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামের দক্ষিণপাড়ার ছিদ্দিকুর রহমান হাসান’র মেয়ে। এক ভাই ও পাঁচ বোন ও মধ্যে সে সবার ছোট।

৩ বোনের বিয়ে হয়েগেছে। সে ছাড়া বাকী এক ভাই ও এক বোন স্কুলে পড়ে। ফারজানা আক্তার ছনু শারিরীক প্রতিবন্ধিই নয়, সে বুদ্ধি ও বাক প্রতিবন্ধি। যে দিকে তাকায় সে দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। কেউ ডাকলেও কর্ণপাত করেনা। প্রতিবন্ধি মেয়েকে নিয়ে মা’ ফাতেমা বিপাকে। তাকে সারাক্ষন চোখে চোখে রাখতে হয়।

কোথাও বেড়াতে গিয়েও স্বস্তি নেই তার মা’য়ের। কারন তার ভাষা মা’ ছাড়া আর কেউ বুঝতে পারেন না। একটি হুইল চেয়ার তার খুবই প্রয়োজন ছিল। বিষয়টি প্রতিবেশী চাটুলি গ্রামের মানবাধিকার কর্মী সাংবাদিক বিল্লাল হোসেনের নজরে আসে। সে তার গ্রামের (চাটুলি) সৌদী প্রবাসী মোঃ জহিরুল ইসরামের সহায়তায় একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেন।

হুইল চেয়ার বিতরণকারে উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, মোঃ বিল্লাল হোসেন, নেছার উদ্দিন, মেহেদী হাসান রিয়াদ, সাইফুল ইসলাম সজিব, স্থানীয় সমাজ সেবক মোঃ কাইয়ুম হোসেন, মোঃ শাহ পরান, মীর আলী, মোঃ রাসেল, মোঃ আল আমিন, মোঃ অলিউল্লাহ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com