সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আমেরিকায় আক্রমণ করতে পারে জঙ্গি সংগঠন আল কায়েদা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ২.০৩ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

আগামী ১-২ বছরের মধ্যেই আবার আমেরিকায় আক্রমণ করতে পারে জঙ্গি সংগঠন আল কায়েদা। এক বিবৃতিতে এমনই দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংগঠন।

আগস্ট মাসে আফগানিস্তান ছেড়ে আসার সময় আমেরিকা দাবি করে আফগানিস্তানে যে লক্ষ্য নিয়ে তারা গেছিলো তার পুরোটাই সফল ভাবে সম্পন্ন করতে পেরেছে তারা। সেই কারণেই আন্তর্জাতিক মহলের বিরোধিতা সত্ত্বেও ২০ বছর বাদে তারা আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয়।

কিন্তু এরপরেই মার্কিন গোয়েন্দা দপ্তরের সাম্প্রতিকতম মূল্যায়নে জানা গেছে যে আগামী ২ বছরের মধ্যে আমেরিকায় হামলা চালানোর মতো ক্ষমতা অর্জন করতে সক্ষম হবে আল কায়েদা। মঙ্গলবার লেফটেন্যান্ট জেনারেল এসকোট বেরিয়া্ইর জানিয়েছেন যেকোনো সুযোগ ব্যবহার করে তারা আবার আফগানিস্তানে প্রবেশের চেষ্টা করবেন।

তিনি আরোও জানিয়েছেন এই বিষয়ে আরও বেশি সতর্কভাবে এগোবেন তারা। আন্তর্জাতিক মহলের চাপের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ৯/১১ হামলার ঘটনার পরে আফগানিস্তানে প্রবেশের কারণ ছিল সন্ত্রাস দমন করা, দেশগঠন কোনোভাবেই সেই উদ্দেশ্যের মধ্যে ছিলোনা।

৯/১১-র মুলচক্রী ওসামা-বিন-লাদেনকে আশ্রয় দিয়েছিলো তালিবান সরকার। এই অভোযোগ তুলে আফগানিস্তানে সামরিক কার্যক্রম শুরু করে আমেরিকা।সি,আই.ডির ডেপুটি ডিরেক্টর মনে করেন আফগানিস্তান থেকে আমেরিকা সরে আসার পরে সেখানেআল কায়েদার কার্যকলাপ বৃদ্ধির খবর পাওয়া গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com