সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় ৪ উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৬.১৫ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় চার উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার দুপূরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক হারুন-অর-রশিদের সভাপতিত্বে নির্বাচন কমিশন সচিবালয়ের আই ই ডি এ -২য় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোঃ ফজলুল কাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে নওগাঁ’র পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, নওগাঁ’ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বক্তব্য রাখেন। জেলার নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর ও রাণীনগর এই চার উপজেলার মোট ৭ লাখ ৯৫ হাজার ৪৭টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের লক্ষমাত্রা নিয়ে এই কার্যক্রম শুরু হলো। স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মধ্যে নিয়ামতপুর উপজেলার ১ লাখ ৭৫ হাজার ১টি, মান্দা উপজেলার ২ লাখ ৭৪ হাজার ৫শ’ ৩টি, মহাদেবপুর উপজেলার ২ লাখ ১১ হাজার ৬শ’ ৭২টি এবং রানীনগর উপজেলার ১ লাখ ৩৩ হাজার ৮শ’ ৭১টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com