মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪৬ লাখ ৫১ হাজার ৭৫৬ জন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৪.৪৮ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

মহামারি করোনাভাইরাসে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৬০ লাখ ৬০ হাজার ১৬৯ জন। ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ লাখ ৫১ হাজার ৭৫৬ জনে। করোনা থেকে সুস্থ হয়েছেন ২০ কোটি ২৬ লাখ ৭৯ হাজার ১২৭ জন।

করোনাভাইরাসের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে ১৪ সেপ্টেম্বর ২০২১ (সোমবার) সকালে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ২১ লাখ ১৬ হাজার ৩১ জন আর মারা গেছেন ৬ লাখ ৭৯ হাজার ৭৯৬ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩২ লাখ ৮৮ হাজার ২১ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ২৪৭ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ২ কোটি ১০ লাখ ৬ হাজার ৪২৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ১৩৮ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com