সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদী থেকে নিখোঁজের ২২ ঘন্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১, ২.২৯ পিএম
  • ৩৯২ বার পড়া হয়েছে

 

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ২২ ঘন্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে রোববার বেলা ১১টায় নাগাদ উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তারা। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার রামচন্দ্রপুর নামক ওই স্থান থেকে ৫০০গজ দূর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন-দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) এবং তার স্ত্রী মিনি আক্তার সোমা (১৮)।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, শনিবার উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মামাতো বোনের বাড়িতে বেড়াতে আসে ওই স্বামী-স্ত্রী। রোববার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নাগাদ নদীর পানিতে গোসল করতে নামলে তারা দু’জনেই নিখোঁজ হোন। এরপর পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ উদ্ধারের জন্য চেষ্টা চালায়।

তিনি আরো বলেন, রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ রাখার পর আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার চেষ্টা চালানো শুরু হলে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর নামক ওই স্থান থেকে ৫০০গজ দূরে থেকে তাদের দুজনেরই মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আইনানুগ পক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com