সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের, প্রতিপক্ষের হামলায় আহত ৫

  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৭.৩৮ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে জের প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে মান্দা উপজেলার সদর ইউ’পির গোষাইপুর মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মান্দা উপজেলার মেরুল্লা গ্রামের মৃত আশরাফুল ইসলাম শাহানার ছেলে আনোয়ার হোসেন লিটন শাহানা (৩০) গোষাইপুর গ্রামের মৃত সিরাজ দেওয়ানের ছেলে রিয়াজ উদ্দিন বল্টু (৫২),রিয়াজ উদ্দিন বল্টু ছেলে রেজাউল ইসলাম (২৭),আমিনুল ইসলাম (৩০) এবং আমিনুল ইসলামের ছেলে নাদেরুজ্জামান (১৪)। তাদের স্থানীয়রা উদ্ধার করে ওই দিনই মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

বর্তমানে তারা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে লিটনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় ও ভূক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রতিপক্ষের ইয়াছিন আলী, মোজাম্মেল,ফজলু,জাকির এবং সুফিয়া গংদের সঙ্গে ভূক্তভোগী পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

 

সম্প্রতি ওই জমিতে জোরপূর্বক প্রতিপক্ষ এসে ভূক্তভোগীর বাড়ির পাশে একটি বিবাদমান জমিতে বেড়া দিয়ে জবর দখল করতে লাগে। এসময় ভূক্তভোগীরা বাঁধা দিতে গেলে পানির সাথে ঝালের গুড়া মিশিয়ে চোখ মুখে মারে এবং প্রতিপক্ষের লোকজন মারপিট শুরু করলে ভূক্তভোগীর পরিবারের ৫ জন আহত হয়। এ বিষয়ে ভূক্তভোগীর পরিবারের সাথে কথা বলে তারা জানায় জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন। এবং এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে সুষ্ঠ বিচার দাবি করেন।

এ ঘটনা প্রতিপক্ষের লোকজন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় আমিনুল ইসলামের অভিযোগের ভিত্তিতে সুফিয়া নামে একজনকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com