সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

হোমিও চিকিৎসক সম্মেলনে প্রথম পুরস্কার পেয়েছেন ফুলবাড়ীর আয়েশা সিদ্দিকা

  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ২.১২ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; বার্ষিক হোমিও চিকিৎসক সম্মেলনে ২৪০জন চিকিৎসকের মধ্যে প্রথম হয়েছেন দিনাজপুর ফুলবাড়ী উপজেলার হোমিও চিকিৎসক আয়েশা সিদ্দিকা। উনি সেই আয়েশা সিদ্দিকা, যিনি হোমিও চিকিৎসক থেকে হতে চেয়েছিলেন বাংলাদেশের প্রথম নারী কাজি।
গতকাল সকালে বগুড়া মমইন হোটেলে আধুনিক স্বাস্থ্য সেবা বিষয়ে ইউনানী চিকিৎসার ভুমিকা শির্ষক হোমিও চিকিৎসক সম্মেলনে লটারীর মাধ্যমে তিনি প্রথম স্থান অধিকার করেন। রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও বগুড়াসহ ৬টি জেলার ২৪০জন চিকিৎসকের আংশ গ্রহনে ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর আয়োজনে এই বার্ষিক চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১শজন চিকিৎসককে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হয়। এতে ফুলবাড়ী উপজেলার নারী হোমিও চিকিৎসক আয়েশা সিদ্দিকা প্রথম স্থান অর্জন করলে, তাকে ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর পক্ষ থেকে একটি বাজাজ ১০০সিসি মটর সাইকেল উপহার দেয়া হয়। দ্বিতীয় উপহার হিসেবে শিবগঞ্জ উপজেলা রাজু আহম্মেদ পেয়েছেন একটি এলইডি টিভি, তৃতীয় উপহার হিসেবে আরিফুর চৌধুরী পেয়েছেন একটি ইলেক্ট্রিক চুলা।
সম্মেলনের শুরুতেই ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর আয়োজনে আধুনিক স্বাস্থ্য সেবা বিষয়ে ইউনানী চিকিৎসার ভুমিকা শির্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সেখানে আয়োজিত মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বরেণ্য কণ্ঠশিল্পী মনির খান সংঙ্গিত পরিবেশন করেন। এরপর চিকিৎসকদের নিয়ে লটারী এবং প্রিতিভোজ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর চেয়ারম্যান ফারজানা দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর পরিচালক সাইফুল নুর পরাগ ও ন্যাশনাল সেলস ম্যানেজার এনএসএম সাজ্জাদ হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com