সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাবুল থেকে বিদেশী নাগরিকদের নিয়ে বিমান ছাড়ার অনুমতি দিল তালিবান

  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ১১.৫০ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

তালিবান কর্তৃপক্ষ বৃহস্পতিবার কাবুল বিমানবন্দর থেকে কাতারের একটি চার্টার বিমানকে দোহার উদ্দেশে ছেড়ে যাবার অনুমতি দেয়। যুক্তরাষ্ট্র গত ৩১ আগষ্ট আফগানিস্তানে সামরিক অভিযান শেষ করার পর এই বিমানটিই অপেক্ষমান যাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইট।

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে প্রায় ২০০ মানুষ ছিল। কাতারের বিশেষ দূত মুতলাক বিন মাজেদ আল-কাহতানি বৃহস্পতিবার হামিদ কারজাই আর্ন্তজাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জোর দিয়ে বলেন, বিমানটিতে দেশ ছেড়ে যেতে চান এমন আফগানরা ছিলেন না বরং আমেরিকান এবং অন্যান্য পশ্চিমা দেশের নাগরিকরা ছিলেন।

কাতারের বিশেষ দূত বলছিলেন, আফগানিস্তানের রাজধানী থেকে কতজন মানুষ বিমানে করে চলে গেছেন, তার সঠিক সংখ্যা তার কাছে নেই। তিনি বলেন, আগামীকাল আরেকটি বিমান যেতে পারে এবং মানুষের মনে করা উচিৎ যে এটা স্বাভাবিক বিষয়।

আল-কাহতানি কথা বলার পাশাপাশি তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের বিশেষজ্ঞরা বিমানবন্দরের পদ্ধতিগুলো পুনরায় চালু করতে এবং বাণিজ্যিক বিমান চলাচলের জন্য কাজ করছেন।

মুজাহিদ বলেন, তিনি আশা করছেন শীঘ্রই বিমানবন্দরের সম্পূর্ণ কার্যক্রম শুরু হবে, যা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ধরণের বিমান পুনরায় চালু করতে সক্ষম হবে। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র, বৃহস্পতিবার কাবুল থেকে ছেড়ে যাওয়া বিমানটি নিয়ে বেশি কিছু জানাতে অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা যেমনটা বলেছি, যুক্তরাষ্ট্রের নাগরিক এবং যাদের প্রতি আমাদের বিশেষ প্রতিশ্রুতি রয়েছে, তাদেরকে সহায়তা করার জন্য আমাদের প্রচেষ্টা চলমান রয়েছে। কিন্তু আমরা এই মুহূর্তে অতিরিক্ত বিবরণ জানানোর অবস্থায় নেই”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com