সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আফগানিস্তান সম্ভবত গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারে : যুক্তরাষ্ট্রের জেনারেল মিলি

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ১০.২৬ এএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল শনিবার সংবাদ মাধ্যমকে জানান, আফগানিস্তান সম্ভবত গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারে এবং হুশিয়ার করে দেন যে সেই পরিস্থিতি দেশটিতে সন্ত্রাসী গ্ৰুপগুলির পুনরুত্থানে সহায়ক হবে।

আমেরিকান সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে তালিবান গোষ্ঠী দ্রুত অভিযান চালিয়ে আফগানিস্তান দখল করে নেয় এবং একমাত্র উত্তরাঞ্চলীয় পাঞ্জশির প্রদেশটি কট্টরবাদী ইসলামপন্থিদলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সমর্থ হয়।

জয়েন্ট চিফস অফ স্টাফ’এর চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি ফক্স সংবাদ মাধ্যমকে জানান, আমার সামরিক মূল্যায়ন এই যে, সেখানকার পরিস্থিতি গৃহযুদ্ধের রূপ নিতে পারে”।তিনি প্রশ্ন রাখেন, তালিবান যারা এখনো কোনো সরকারের ঘোষণা দেয়নি, তারা কি ক্ষমতা সুসংহত করতে এবং একটি কার্যকর সরকার গঠন করতে পারবে!

জেনারেল মার্ক মিলি বলেন, আমার মনে হয় সেখানে বৃহত্তর এক গৃহযুদ্ধ হওয়ার সমূহ আশংকা রয়েছে , যা পরবর্তীতে এমন পরিস্থিতির সৃষ্টি করবে, যা আল কায়দার পুনর্গঠনে কিংবা আইসিস বা অন্যান্য সন্ত্রাসী দলেরশক্তি বৃদ্ধিতে সহায়ক হতে পারে।

তিনি জোর দিয়ে বলেন আফগানিস্তানে কি ঘটতে যাচ্ছে সে ভবিষ্যৎবাণী তিনি করতে পারছেন না, তবে তিনি কেবল এক বিবর্ণ চিত্র তুলে ধরছেন। মিলি ফক্স সংবাদ মাধ্যমকে বলেন, সেখানকার পরিস্থিতি এমন যেআগামী ১২, ২৪ বা ৩৬ মাসে ওই ব্যাপক এলাকাজুড়ে আপনারা দেখতে পারেন সন্ত্রাসবাদের পুনরুথান।

যুক্তরাষ্ট্র ২০০১ সালে আল কায়দার ১১ই সেপ্টেম্বরের হামলার পর,আফগানিস্তানে অভিযান চালায় এবং প্রথম তালিবান সরকারকে উৎখাত করেI পশ্চিমের সরকারগুলির আশংকা যে আফগানিস্তান আবারও সন্ত্রাসীদের অভয় আশ্রয়স্থল হয়ে উঠতে পারে যারা কীনা তাদের উপর হামলা চালাতে বদ্ধপরিকর।

যুক্তরাষ্ট্র বলেছে আফগানিস্তানে তাদের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির বিরুদ্ধে তারা সীমান্তের বাইরে থেকে আঘাত হানার ক্ষমতা রাখে।

(এএফপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com