মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মোগাদিশুর দক্ষিণ পশ্চিমাঞ্চলে গাড়ি বোমা বিস্ফোরিত হলে অন্তত ৭৬ জন নিহত বহু আহত

  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ২.৩১ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

মোগাদিশুর আমিন অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, মোগাদিশুর দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি বিশাল গাড়ি বোমা বিস্ফোরিত হলে অন্তত ৭৬ জন নিহত এবং আরও বহু লোক আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কোন কোন কর্মকর্তা বলছেন এ সংখ্যা নব্বই ছাড়িয়ে যেতে পারে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন আফগোয়ে শহর থেকে মোগাদিশুতে প্রবেশ ও নির্গমন পথের মোড়ে তল্লাশি চৌকিতে এই বিস্ফোরণ ঘটে। একজন কর্মকর্তা বলেছেন এটি একটি ট্রাক বোমা ছিল।

এর আগের খবরে এ রকম আভাস পাওয়া গিয়েছিল যে বিস্ফোরক ভর্তি গাড়িটি রাস্তার ঐ মোড়ে একটি ব্যস্ত শুল্ক দপ্তরকে লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে । সেখানেই গাড়িগুলো রাস্তার কর দেয়ার জন্য থামে।

একজন প্রত্যক্ষদর্শী, যিনি ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে জানান তিনি সেখানে রক্ত মাখানো মানুষের শরীরের খন্ড বিখন্ড অংশ দেখতে পান। তিনি বলেন যে সঠিক সংখ্যা বলা মুস্কিল কিন্তু বহু লোকই এই ঘটনায় প্রাণ হারিয়েছেন।

তাৎক্ষণিক ভাবে এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি তবে অতীতে আল ক্বায়দার সঙ্গে সংশ্লিষ্ট আল শাবাব গোষ্ঠি এ ধরণের হামলা চালিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com