সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে আফগানিস্তানের জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী পৌঁছালো

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ৪.৪৩ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে পাকিস্তান সরকারের দেয়া একটি প্লেনে আফগানিস্তানের জনগণের জন্য অতি প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রীর প্রথম চালানটি আফগানিস্তান এসে পৌঁছেছেI তালিবানের ক্ষমতা গ্রহণের পর সেখানে এসব জরুরি সহায়তার প্রয়োজন দেখা দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এসব জরুরি সহায়তা সামগ্রী দুবাইতে ভর্তি করা হয় এবং পরে সরাসরি প্লেন যোগে আফগানিস্তানের মাজার ই শরীফে পাঠানো হয়। তারপর এসব সামগ্রী আফগানিস্তানের ২৮টি প্রদেশের ৪০টি স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হবে।

আফগানিস্তানে তালিবান গোষ্ঠী সপ্তাহব্যাপী চমক জাগানো অগ্রাভিযানের পর, ১৫ই অগাস্ট কাবুল প্রবেশ করে । তাদের অগ্রাভিযানে তারা ৩৪টি প্রদেশের ৩৩টি প্রদেশ প্রাক্তন আফগান নিরাপত্তা বাহিনীর তরফে কোনো প্রতিরোধ ছাড়াই দখল করে নেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এখন সমন্বিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন একটি নির্ভরযোগ্য আকাশ সেতু বন্ধন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো জানায়, আফগানিস্তানের জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী পূরণে, এটা ছিল পাকিস্তান এয়ারলাইন্স আয়োজিত তৃতীয় চালানের প্রথম সরবরাহ চালান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com