সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিদেশি সহযোগিতা নিয়ে দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ২.১৭ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

বিদেশি সহযোগিতা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রলীগের জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ ছাত্রলীগ সংগঠন গড়ে তোলেন জাতির পিতা। ছাত্রলীগকে সুসংগঠিত করতে মন্ত্রীত্বও ছেড়েছিলেন জাতির পিতা। বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বংশধররা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর আন্তর্জাতিক শক্তি তাদের মদদ দিচ্ছে। এ সময় জাতির পিতার আদর্শ নিয়ে দেশের মানুষের জন্য ছাত্রলীগ নেতাদের কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু বন্যা বলেন, চাটুকারীর দল সবসময়ই দেশের উন্নয়নে বাঁধা হয়েছে। বিএনপি জামাত সরকার বঙ্গবন্ধুর নামকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। ইতিহাসকে বিকৃত করে মুক্তিযুদ্ধের চেতনা আদর্শকে ধ্বংস করেছিল।

সরকার প্রধান বলেন, ‘জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গুলি চালিয়েছিল এমন কোনো নজির নেই।’ বঙ্গবন্ধুর জন্যই জিয়াউর রহমান মেজর জেনারেল হলেও বেঈমানী করেছিলেন তিনি। পঁচাত্তরের পর আবার এদেশে পাকিস্তানি দখলদারিত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছে অবৈধভাবে ক্ষমতাসীনরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com