সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অবৈধভাবে শিকার করা তিনটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ডের

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ১১.৫২ এএম
  • ২৩২ বার পড়া হয়েছে

মল্লিক মো. জামাল, বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে অবৈধভাবে শিকার করা তিনটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। আজ বেলা ১২টায় পাথরঘাটা ও ছকিনা কোস্টগার্ড জোনের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তিনটি হরিণের চামড়া উদ্ধার করে।

পাথরঘাটা ও ছকিনা কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পাথরঘাটা থেকে ছেড়ে আসা এমবি পাথরঘাটা নামের একটি ছোট্ট লঞ্চে চোরা শিকারিরা তিনটি হরিণের চামড়া পাচারের উদ্দেশ্যে তালতলী নিয়ে যাচ্ছে। খবর পেয়ে পাথরঘাটা ও ছকিনা কোস্ট গার্ডের দুটি টিম জয়ালভাঙা নামক এলাকায় লঞ্চে অভিযান চালিয়ে, পরিত্যক্ত একটি স্কুল ব্যাগে রাখা অবস্থায় তিনটি হরিণের চামড়া উদ্বার করে।

এসময় লঞ্চ যাত্রী ও লঞ্চের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে হরিণের চামড়া বহনকারীদের সন্ধান পাওয়া যায়নি বলে জানান কোষ্টগার্ড সদস্যরা।

এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম মো. ফাহিম জানান, পাথরঘাটা থেকে লঞ্চ যোগে তালতলীর উদ্দেশ্যে হরিণের চামড়া ও মাংস পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে কন্টিনজেন্ট কমান্ডার সাজু পিও এর নেতৃত্বে কোস্ট গার্ডের দুটি টিম বুড়ীশ্বর নদীতে জয়ালভাঙা নামক এলাকায় লঞ্চে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগে রাখা অবস্থায় তিনটি হরিণের চামড়া উদ্বার করে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং উদ্ধার হওয়া চামড়া তালতলী বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com