সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

এমন খারাপ যুদ্ধের পরিসমাপ্তি ইতিহাসে হয়নি : ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ১১.০৮ এএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

 আমেরিকান প্রশাসনকে ভৎর্সনা করলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগান মুলুক সম্পূর্ণ সেনা প্রত্যাহার করার পর দু’দশকের যুদ্ধের অবসান ঘটল। সোমবারই আফগান প্রদেশ থেকে শেষ বিমান উড়ল আমেরিকার বিমান। আর এই ঘটনাকেই কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করে ট্রাম্প বলেছেন, এমন খারাপ যুদ্ধের পরিসমাপ্তি ইতিহাসে হয়নি, যেমনটা আমেরিকা আফগানিস্তানের পরিস্থিতিতে করল। সমস্ত সশস্ত্র বাহিনীকে দেশে ফিরিয়ে আনার সময়, বিশেষ করে কাবুল থেকে আমেরিকার শেষ বিমান উড়ে যাওয়ার পরই এমন মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প।

প্রায় ২০ বছর আগে যে তালিবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আফগানিস্তানে ঘাঁটি গেড়েছিল আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী।

৯/১১ হামলার পর জঙ্গিদের স্বমূলে উৎখাত করতে আফগানিস্তানে সেনা পাঠিয়েছিল আমেরিকা৷ তার ২০ বছর পর যুদ্ধ বিধ্বস্ত আফগান প্রদেশের দখল নিয়েছে তালিবানরা। মার্কিন সেনা আফগানিস্তানের মাটি ছাড়ার পর ট্রাম্পের বক্তব্য়, আফগানিস্তান থেকে বাইডেন প্রশাসন যেভাবে সেনা প্রত্য়াহার করল, এমন খারাপ যুদ্ধের সমাপ্তি ইতিহাস দেখেনি।

ট্রাম্প আরও বলেন, এরপর যুদ্ধের সমস্ত সরঞ্জাম পাকাপাকিভাবে যুক্তরাষ্ট্রে ফেরত দেওয়ার দাবি করা উচিত, কারণ এতে ব্যয় হওয়া ৮৫ বিলিয়ন ডলারের প্রতিটি পয়সা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com