সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১, ৮.৩০ পিএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়  ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ১০৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও তিন হাজার ৭২৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ছয় হাজার ১৮৬ জন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ  বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৮৯টি ল্যাবে ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৩১ হাজার ৩৮৩টি। করোনা শনাক্তের হার ১২ দশমিক ০৭ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ৯৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী ৪৯ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৬ হাজার ৯৪৩ জন ও নারী নয় হাজার ১৬৬ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২৯ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৭ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে সাতজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ছয়জন, খুলনা বিভাগে পাঁচজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে সাতজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে চারজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ৭৬ জন, বেসরকারি হাসপাতালে ১৭ জন ও বাসায় একজন মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com