সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আজ মেট্রোরেলের আনুষ্ঠানিকভাবে চলাচল শুভ সূচনা

  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১, ১১.৩২ এএম
  • ২২০ বার পড়া হয়েছে

ভায়াডাক্টের ওপর মেট্রোরেলের চলাচল পরীক্ষণের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হবে আজ রোববার। ট্রেনটি চালাবেন একজন জাপানি চালক।

মেট্রোরেলের প্রজেক্ট ম্যানেজার আরিফুর রহমান বলেন, ‘ট্রেনটি আনুষ্ঠানিকভাবে ভায়াডাক্টের ওপর দিয়ে পরীক্ষণের জন্য চলাচল করবে৷ চালক থাকবেন একজন জাপানি। যাত্রা শুরু করলেও কোনো যাত্রী ট্রেনে থাকবেন না।

‘ট্রেনটি বিদ্যুৎ-এর মাধ্যমে চলবে। চলতে চলতে যদি কখনও বিদ্যুৎ চলে যায়, তাহলেও কোনো সমস্যা হবে না। কারণ, এই ট্রেনটির নিজস্ব বৈদ্যুতিক ব্যবস্থা থাকবে। ট্রেনটি ব্রেক করলে ওই বিদ্যুৎ তৈরি হবে’, যোগ করেন আরিফুর রহমান।

আজ সকাল ১০টার পর মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হওয়ার কথা থাকলেও একটু দেরি হচ্ছে। এ যাত্রায় কোনো যাত্রী নেওয়া হচ্ছে না। আর যে জাপানি চালক ট্রেনটি চালাবেন, তিনি পিসিসিএল কোম্পানির চালক৷

সূত্র জানিয়েছে, আজ রাজধানী উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী স্টেশন পর্যন্ত চলাচল করার কথা রয়েছে মেট্রোরেলটির ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com