সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ৭.৩৭ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; ‘‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য দপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাজনুন্নাহার মায়া’র সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশীদ, সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী, কার্যকরী সদস্য আল মামুন চৌধুরী, মোকাররম হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম, সাংবাদিক আফজাল হোসেন, সাংবাদিক মেহেদী হাসান উজ্জ্বল, সাংবাদিক তাজমিলুর রহমান নয়ন প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী অফিস ফিল্ড মোঃ আমিনুল ইসলাম, ক্ষেত্র সহকারী প্রকল্প এর মোঃ রায়হান সরকার।

২৮ তারিখ থেকে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত ফুলবাড়ী মৎস্য অফিসের কার্যক্রম ও প্রচার প্রচারনা, ইউনিয়ন পরিষদে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মতবিনিময় সভা এবং জলাশয়ে পোনা অবমুক্তকরণ কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী রবিবার সকাল ১০টায় অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল অফিসের নিজস্ব পুকুরে ফুলবাড়ী উপজেলা মৎস্য অফিস থেকে পোনা অবমুক্ত করণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com